photo

বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪

মুক্তাগাছায় দুর্বৃত্ত কর্তৃক নিহত কৃষকের লাশ দাফন


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নের বালিয়া গামের কৃষক লতিফ খাঁ’র লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় দাফন করা হয়েছে । নিহতের স্ত্রী ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে । লতিফ খাঁ মৃত জোনাব আলী খাঁ’র পুত্র । জানা যায় , মুক্তাগাছায় আবদুল লতিফ খান (৪৮) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সোমবার গভীর রাতে বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার দাওগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামের কৃষক আবদুল লতিফ খান সোমবার দিবাগত রাত ১টার দিকে প্রচণ্ড গরমে বাড়ির পাশের রাস্তায় কালভার্টের উপর যায়। এ সময় সেখানে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তাকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। দুর্বৃত্তরা তার গলায় কোপ দিয়ে ফেলে রেখে যায়। তিনি পাশের বাড়িতে আশ্রয় নেন। পরে লোকজন দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জমিজমা নিয়ে অপর ভাইয়ের সঙ্গে তার মামলা চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন