photo

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪

আদর্শ উপজেলা দেখতে চাই মুক্তাগাছায় সাংসদ মুক্তি


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় সংসদ সদস্য সালাহ্উদ্দিন মুক্তি বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে সরকারের ভূলত্রুটিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। আমি মুক্তাগাছার উন্নয়নে সাংবাদিকদের” অংশগ্রহণ চাই। এসময় তিনি আরো বলেন,“মুক্তাগাছা একটি ঐতিহ্যবাহী উপজেলা। প্রায় দেড় শতাধিক বছরের পুরনো এ উপজেলার যেমনটি উন্নয়ন হওয়া উচিত ছিল তা হয়নি। আমি এ উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”মুক্তাগাছা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি ও সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার বাবুল মিয়া সোমবার রাত ৮টায় প্রেস ক্লাবে স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেনও উপস্থিত ছিলেন। প্রেস ক্লাব কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেস ক্লাব সভাপতি মো. আব্দুল কাদের সভাপতিত্বে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও বিটিভি জেলা প্রতিনিধি সমিতির সভাপতি এফ.এম.এ সালাম, সহ সভাপতি সামছুদ্দিন মাষ্টার (ইনকিলাব), সহ সম্পাদক হেলাল উদ্দিন নয়ন (নতুন বার্তা ডটকম), কোষাধ্যক্ষ এম ইদ্রিছ আলী (সংবাদ), সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ সরকার (সমকাল), প্রচার সম্পাদক নাসির উদ্দিন ফকির (সংগ্রাম), সাহিত্য সম্পাদক প্রভাষক মাহবুবুর আলম রতন ( আজকের বাংলাদেশ), সমাজ কল্যাণ সম্পাদক মুর্শেদ আলম খান (নয়া দিগন্ত), তথ্য সম্পাদক সুজিত কুমার সিংহ, পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম(ডেসটিনি), সিরাজুল হক সরকার (মানব জমিন), সদস্য দরাজ আলী (অর্থনীতি প্রতিদিন), মাহবুবুল আজাদ বুলবুল প্রমূখ উপস্থিত ছিলেন। সালাহ্উদ্দিন মুক্তি প্রেস ক্লাব উন্নয়নের অঙ্গীকার করে বলেন, “এ প্রেস ক্লাব আমারও প্রিয়। জীবনের অনেকগুলো সময় আপনাদের সঙ্গে আমিও এখানে কাটিয়েছি। নির্মাণাধীন প্রেস ক্লাব সুপার মার্কেটটি যাতে স্বল্প সময়ে শেষ হয় সেজন্য আমি আপনাদের সঙ্গে নিয়ে সর্বাত্মক চেষ্টা চালাব।” উপজেলা নির্বাহী অফিসার বাবুল মিয়া সাংবাদিকদের উদ্দেশে বলেন, “মুক্তাগাছার উন্নয়নে আমি আমার সবটুকু উজাড় করে দিতে চাই। ইনশাআল্লাহ, আমি সফল হবো। তবে এক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা চাই।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন