photo

বৃহস্পতিবার, ১ মে, ২০১৪

মুক্তাগাছায় মহান মে দিবস পালিত


স্টাফ রিপোর্টার : র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন এসব কর্মসূচিতে অংশ নেন। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ছাড়াও মুক্তাগাছা মটর শ্রমিক ইউনিয়ন , রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন ,শ্রমিক ইউনিয়ন হোটেলসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন মুক্তাগাছা শহর , চেচুয়া , কালিবাড়িসহ অনেক স্থানে শ্রমিক ইউনিয়নগুলির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রমিক দিবস উদযাপন করে। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য মজুরি এবং কাজের সময় ৮ ঘণ্টা নির্ধারণের দাবিতে আন্দোলনে বেশ কিছু শ্রমিক মারা যাওয়ায় ১ মে শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছে শ্রমিক সংগঠনগুলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন