
স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের বাদে কলমহোনা গ্রামের একটি ধান ক্ষেত থেকে আজ শুক্রবার সকালে আবুল কালাম (৪৫) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । পুলিশ ও এলাকাবাসীর ধারনা শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রাখা হয় ।আবুল কালাম ঐ গ্রামের মৃত হাছেন আলীর পুত্র । কালামের পুত্র মারুফ জানান , গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এক ব্যক্তি তার পিতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । এরপর আর তিনি বাড়ি ফিরেননি । আজ ধান ক্ষেতে লাশ দেখে পুলিশে খবর দেয়া হয় । মুক্তাগাছা থানার এসআই আওলাদ জানান , লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন