photo

রবিবার, ৭ মে, ২০১৭

মুক্তাগাছায় এমপির আশ্বাসে অবরোধ ভাঙলো শিক্ষার্থীরা


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ২টি স্কুলের ১২৪ জন এএসসি (ভকেশনাল) পরীক্ষার্থীর ফলাফল ঘোষনা না হওয়ায় অবরোধ করে শিক্ষার্থীরা । রবিবার দুপুরে ময়মনসিংহ- জামালপুর সড়কের পদুরবাড়ি স্কুলের সামনে এই অবরোধ করে তারা । খবর পেয়ে মুক্তাগাছার এমপি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালাহ্ উদ্দিন মুক্তি ঘটনাস্থলে যান । তিনি শিঘ্রই ফলাফল ঘোষণা করা হবে মর্মে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় । এসময় মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য জোসনারা মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, থানার ওসি আখতার মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন । জানা যায়, গত ৪ মে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও মুক্তাগাছায় ২টি স্কুলে ১২৪ জন শিক্ষার্থী তা পাননি । তন্মধ্যে রামকিশোর মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৮ জন এবং পদুরবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৪৬ জন । সেই ফল আনতে ঢাকায় কারিগরি শিক্ষা বোর্ডে গেছেন মুক্তাগাছার সংশ্লিষ্ট ঐ দুই স্কুলের ৩ জন শিক্ষক । ঢাকায় শিক্ষা বোর্ডে অবস্থানরত এই ২টি স্কুলের শিক্ষক নজরুল ইসলাম,মিজানুর রহমান ও রবিউল আলম মুঠোফোনে জানান, ঐ পরীক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল (বাস্তব) প্রশিক্ষণ এর ফলাফল ৬ সপ্তাহের মধ্যে জমা দেয়ার বিধান ছিলো । সেমতে আমরা কেন্দ্র সচিব মুক্তাগাছা নগেন্দ্র নারায়ণ পাইলট স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ সরকারের মাধ্যমে জমা দেই । আশুতোষ সরকার জানিয়েছেন, প্রাপ্ত ফলাফল বোর্ডে পাঠানো হয়েছে । পরীক্ষার্থী রিয়াদ, আলামীন ,পাপ্পু ও তাদের অভিভাবকরা জানিয়েছেন, আমাদের সাথে অংশগ্রহনকারী সকল পরীক্ষাথীরাই ফলাফলপেয়েছে । আমরাই কেবল পাইনি । এতে আমরা হতাশায় আছি । ঢাকায় অবস্থারত রাম কিশোর উচ্চ বিদ্যালয়ে ভকেশনাল শিক্ষকরা জানান, সারাদেশে ২১টি স্কুলে এ সমস্যা হয়েছে । এখন ফলাফল না নিয়ে আমরা মুক্তাগাছায় আসবো না । আন্দোলনে অংশনেয়া শিক্ষার্থীদের বিষয়গুলো জানান, মুক্তাগাছার এমপি । এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,তোমাদেরকে অপরাধমুক্ত থেকে সমাজ ও সুন্দর দেশ গঠনে ভূমিকা রাখতে হবে ।সত্যের পথে থাকতে হবে, সত্য থেকে বিচ্যুত হলে চলবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন