photo

বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭

মুক্তাগাছায় আধিপত্য বিস্তার নিয়ে নিহত দুই আহত ছয়


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২জন নিহত ও কমপক্ষে ৬ জন আহত হয়েছেন । নিহতরা হলেন, নজরুল ইসলাম (৪৫) ও মাইজউদ্দিন (৪৫) । বুধবার ভোররাত ৩ টার দিকে উপজেলার ঘোগা ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে । এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নজরুল গ্রুপ এবং মানু গ্রুপের মধ্যে প্রথমে দেশীয় অস্ত্রের মহড়া এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় । এতে প্রতিপক্ষের হামলায় নজরুল গ্রুপের প্রধান নজরুল এবং মানু গ্রুপের মাইজউদ্দিন আহত হন । পরে নজরুলকে হাসপাতালে নেয়ার পথে এবং মাইনউদ্দিন হাসপাতালে মারা যান । এসময় কমপক্ষে ৬ জন আহত হন । আহতদের উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।এব্যাপারে মামলার প্রস্তৃতি চলছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন