photo

শুক্রবার, ৯ জুন, ২০১৭

মুক্তাগাছায় কেন্দ্রীয় গোরস্থান উন্নয়নে আলোচনায় এমপি মুক্তি


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় লক্ষীখোলা কেন্দ্রীয় পৌর গোরস্থান উন্নয়নে এক আলোচনা সভা হয়েছে । শুক্রবার গোরস্থান ক্যাম্পাস মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মুক্তাগাছার সাংসদ সালাহউদ্দিন আহমেদ মুক্তি । জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব মুক্তি এসময় বলেন, বর্তমান সরকার বিরোধী দল জাতীয় পার্টির সাথে মিলে মিশে দেশের প্রতিখাতেই উন্নয়নের জোয়ার এনেছে। বিদ্যুতের উৎপাদন কয়েক গুন বৃদ্ধি করা হয়েছে।শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থা এখন অনেক উন্নত। প্রতিটি গ্রামে পাকা রাস্তা করা হয়েছে । গ্রামগঞ্জের মানুষ এখন খুব সহজেই তাদের উৎপাদিত ফসল শহরের নিয়ে আসতে পারছে । এরই ধারাবাহিকতায় মুক্তাগাছারও উন্নয়ন হচ্ছে । লক্ষীখোলা কেন্দ্রীয় পৌর গোরস্থান কমিটির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র আব্দুল হাই আকন্দের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক শওকত রানা রিপন, আলহাজ্ব শুকুর মিয়া, আসাদুজ্জামান খোকন, সাইফুল ইসলাম মিল্টন, মুফতি আক্রাম হোসেন প্রমুখ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন