photo

বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭

মুক্তাগাছায় ভ্যানে ঘুরে ঈদ আনন্দ ভাগ সাংসদ মুক্তির


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় ভ্যান রিকশায় বসে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে নাগরিকদের সাথে ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করলেন ময়মনসিংহ- ৫ মুক্তাগাছা আসনের সাংসদ ও জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি । মুক্তাগাছা শহরে সহধর্মিনী ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য জোসনারা মুক্তিকে পেছনে বসিয়ে নিয়ে মোটর সাইকেল চালাতে আগে দেখেছেন নাগরিকরা। কিন্তু এ ভাবে প্রত্যন্ত অঞ্চলে ভ্যান রিকশায় বসে ঘোরাফেরা করতে সাংসদ মুক্তিকে দেখেননি কেউ ।এমনকি ভ্যান রিকশায় ঘোরাফেরা কালে পুলিশ প্রটেকশন কিংবা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকেও দেখা যায়নি । সঙ্গে ছিলেন, মুক্তাগাছা পৌরসভার কাউন্সিলর মির্জা আবুল কালাম । এভাবে ভ্যান রিকশায় ঘোরাফেরা কেন? সাংসদ মুক্তির জবাব, গ্রামের মানুষজন কিভাবে ঈদ করছেন এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে । বলেন, আমার পরিবার দরিদ্র মানুষের সঙ্গে থাকেন। তাই ভ্যান রিকশায় ঈদের আনন্দ ভাগাভাগি করলাম । তাছাড়া আমি সাধারণ পরিবারের মানুষ । বংশ পরম্পরায় আমরা জনপ্রতিনিধি । আমার বাবা দাদাও মুক্তাগাছায় জনপ্রতিনিধি ছিলেন । তাছাড়া এটাও বুঝতে পারলাম, রিকশাচালকরা কতটা কষ্ট করে উপার্জন করেন।আগামী নির্বাচন প্রসঙ্গে বলেন, সাধারণ মানুষ আমার সঙ্গে রয়েছেন। জিতব আমিই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন