photo

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪

মুক্তাগাছায় ফুটেছে আকন্দ ফুল


মনোনেশ দাস : মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনয়নের মলাজানির পথে শ’ শ’ গাছে ফুটেছে আকন্দ ফুল । এক সময় বাংলাদেশের আনাচে -কানাচে নিরস পতিত জমিতেও যে মূল্যবান ভেষজ উদ্ভিদ দেখা যেত অথচ এখন তা দুর্লভ । তার নাম আকন্দ বা অর্ক । বহু রোগের নিরাময়কারী ওষুধ হিসাবে আকন্দের ব্যবহ্রা বাংলার ঘরে ঘরে সুপরিচিত । আকন্দ গাছ ৮/১০ফুট উঁচু হতে দেখা যায় । এ গাছের পাতায় এবং কান্ডে দুধের মতো আঠা (ক্ষীর) রয়েছে । বিজ্ঞানীদের মতে, এর দু’টি প্রজাতি রয়েছে , কেলোট্রপিস গাইগেনটিয়া এবং কেলোট্রপিস প্রসেরা । ওষুধ হিসাবে আকন্দের ভেষজ ব্যবহার বিষয়ে আয়ৃর্বেদ ও ইউনানী চিকিৎসায় উল্লেখ রয়েছে । হাঁপানি , পেট খারাপ, অর্শ , ব্রণ , বিছের কামড় , কোষ্ঠকাঠিন্য , বুকে সর্দি , সন্নিপাত , খোসপাচড়া, একজিমা ও দুষ্ট ক্ষতে আকন্দের পাতা , কান্ড ও মূলের ব্যবহার রয়েছে । মুক্তাগাছার ভেষজ চিকিৎসক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, উদ্ভিজ্জ ভেষজের শ্রেণী বিন্নাসে আকন্দের স্থান প্রথম সারিতে। আকন্দের গুণাগুণ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া উচিত । তাতে বিলুপ্তপ্রায় গাছটির কদর বাড়বে এবং সাধারণ মানুষ এটি সংরক্ষণে সচেষ্ট হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন