
স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা পৌরসভার উদ্যোগে ৩ দিনের বেওয়ারিশ কুকুর নিধন আজ শনিবার সাময়িক বন্ধ করা হয়েছে । আগামী সপ্তাহে আবারও কুকুর হত্যার অভিযান পরিচালিত হবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে । সূত্র জানায় , মুক্তাগাছায় ১শ’ ৪০টি বেওয়ারিশ কুকুরকে শ্বাসরোধ করে হত্যা করা হয় । এদিকে কুকুর নিধনকারী জল্লাদগণ চলে যাওয়ায় শহরে নিরাপদে ঘোরাফিরা করছে অবশিষ্ট বেঁচে যাওয়া বেওয়ারিশ কুকুরদল । কুকুর নিধনকারী জল্লাদ মুক্তাগাছার রঘুনাথপুরের বাসিন্দা আব্দুল খালেক (৪৮) এবং ময়মনসিংহ শহরের কৃস্টপুরের বাসিন্দা আব্দুল বারেক (৬২) জানান , বিশেষ যন্ত্রের সাহায্যে শ্বাসরোধ করে কুকুর হত্যা করা হয় । জানা যায় , আব্দুল বারেক দেশে এবং বিদেশে লক্ষাধিক কুকুর হত্যা করেছেন । ময়মনসিংহ পৌরসভায় কর্মরত এই জল্লাদগণ জানান , কুকুর হত্যায় বিশেষ কৌশল জানায় তাদের ডাক পড়ে ।
ছবি : কুকুর নিধনকারী জল্লাদ খালেক ও বারেক
Welcome to The Official Website of Muktagacha Municipality ...
www.muktagachapourashava.org/
Official site of Muktagacha Pourashova (Muktagacha Municipality. Designed by: CyberMymensingh.Com মুক্তাগাছা পৌরসভা, ময়মনসিংহ.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন