
স্টাফ রিপোর্টার : চোলাই মদ তৈরির অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মুক্তাগাছার পারুলীতলা এলাকায় ২ জনের নিকট থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে । অভিযান পরিচালনাকারী মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবুল মিয়া জানান , চোলাই মদ তৈরিকারক জোসনা ঋষি এবং সৃরভি ঋষি এই দুইজনের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা নির্ধারণ করা হয় । ইউএনও জানান , ঐদিন উপজেলার বেকারীগুলিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্য সন্মত ও ভেজালমুক্ত খাবার তৈরি এবং বিক্রির জন্য সতর্ক করা হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন