
মনোনেশ দাস : মুক্তাগাছার জমিদারদের যে সকল স্থাপনা এখনো পর্যটকদের কৌতুহল জাগায় তার মধ্যে ময়মনসিংহে স্থাপিত আলেকজান্দ্রা ক্যাসেল (বর্তমানে টিচার্স ট্রেনিং কলেজ),শশী লজ(বর্তমানে মহিলা টিচার্স ট্রেনিং কলেজ), সূর্যকান্ত হাসপাতাল (বর্তমানে এস.কে হাসপাতাল),রাজ রাজেশ্বরী ওয়াটার ট্যাঙ্ক,শিব মন্দির,মহাকালী স্কুল, বিদ্যাময়ী স্কুল, ময়মনসিংহ টাটাউন হল, অমরাবতী নাট্য মন্দির(ছায়াবানী হল), স্যানেটরিয়াম, পন্ডিতপাড়া ক্লাব ইত্যাদি।
এর মধ্যে আলেকজান্দ্রা ক্যাসেল লোহার কুঠি বলে পরিচিত। বাড়িটি তৈরী করতে লোহার পরিমাণ বেশী লেগেছিল তাই এই নামকরণ। পৃথিবী বিখ্যাত বহু ব্যক্তি এ বাড়িতে রাত কাটিয়েছেন। রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত এ ক্যাসেলের শ্বেত পাথরগুলো একে একে গেছে খোয়া । স্মৃতির সাথে এই উদাসীন প্রতারণা শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ব্যথিত করে। এই ব্যাথা পেরিয়ে সামনে কিছু দূরেই ইসলামিক ফাউন্ডেশনের সন্মুখ সংলগ্ন বিরাট প্রাচীর ঘেরা ফটক । ফটক পেরুলেই সামনেই ফোয়ারা । ফোয়ারার মাঝে নার্সি সাস ভঙ্গীর নারী মূর্তি। এটিই শশীলজ। আজ এই লজে নেই বিষ্ময়কর সেই মিউজিক্যাল সিঁড়ি । যা বেয়ে উঠতে গেলেই বেজে উঠতো মধুময় সঙ্গীত। ১৮৯৭ সালে ভূমিকম্পে এ বাড়ি ক্ষতিগ্রস্থ হয়ে ধ্বংশ হয়ে যায় মিউজিক্যাল সিঁড়ি। যার জন্য শশীকান্ত ব্যায় করেছিলেন তৎকালীন ৩ লক্ষ টাকা।
মুক্তাগাছার জমিদারদের বিভিন্ন স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে বৃহত্তর ময়মনসিংহ জেলায় যা পর্যটকদের দৃষ্টি কাড়ে। পূর্ব বাংলার প্রথম ঘূর্ণায়মান নাট্য মঞ্চটি ভুপেন্দ্র কিশোর মুক্তাগাছার আটানী বাড়িতে স্থাপন করেন। আজো তার গোলাকৃতি চিহ্ন সেই বাড়ির পরিত্যক্ত স্থানে স্পষ্ট হয়ে আছে। মুক্তাগাছায় রাজরাজেশ্বরী মন্দির , শিব মন্দির , বিষ্ণু সাগর (বিশাল আকারের দিঘি)বিভিন্ন পরিখা পর্যটকদের ইতিহাসের ঢঙ্কা বাজায়। জানা যায়,বীরেন্দ্র কিশোর শশীকান্ত নামে পরিচিত ছিলেন।তার নির্মিত শশী লজ এখনো অনেকর মনে বিস্ময় জাগায়। তিনি রাজা থেকে মহারাজা পর্যন্ত উপাধি পেয়েছিলেন।১৯২০ সাল(বাংলা) , বাংলার গভর্ণর রোনাল্ড তাকে মহারাজা উপাধি দেন। তিনি ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের øাতক। এবংশের জমিদারদের জন্যই ময়মনসিংহ শহর জমিদারদের শহর বলে পরিচিত। দৃষ্টিনন্দন শশী লজ , আলেকজান্দ্রা ক্যাসেল ,এঁদেরই কীর্তী।
ময়মনসিংহে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন মহারাজ শশী কান্তের আমন্ত্রণে। ১৯২৬ সালের ফেব্র“য়ারি কবি ময়মনসিংহে আসেন । ১৯ ফেব্র“য়ারি পর্যন্ত অবস্থান করেন। কবি গুরু সূর্যকান্তের বাগান বড়ি আলেকজান্দ্রা ক্যাসেলে অবস্থান গ্রহন করেন। কবি গুরুর ময়মনসিংহে আগমন ময়মনসিংহবাসীর জন্য অসামান্য গৌরবের বিষয়।
muktagacha mymensingh bangladesh স্মৃতিবিজরিত মুক্তাগাছা জমিদার বাড়ি বিস্মৃতপ্রায় এক অধ্যায় : মুক্তাগাছা রাজবাড়ি আলেকজান্দ্রা ক্যাসেল শশী লজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন