photo

বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিদায় বরণ সংবর্ধনা


স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার মুক্তাগাছা উপজেলা পরিষদের শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নবাগত ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বিদায় বরণ সংবর্ধনা । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছার সাংসদ সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি । সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বাবুল মিয়া । নব নির্বাচিত মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন , ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরিফ , মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান এ্যাড বদর উদ্দিন আহমদ , ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী , মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার দিলু বক্তব্য রাখেন । অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা ও ১০ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন । ছবি ক্যাপশণ , মুক্তাগাছা (ময়মনসিংহ) : উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিদায় বরণ সংবর্ধনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন