photo

মঙ্গলবার, ১৩ মে, ২০১৪

মুক্তাগাছায় নারীর আতœহত্যা


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় পেটের ব্যাথা সইতে না পেরে গতকাল সোমবার এক নারী আতœহত্যা করেছেন । মুক্তাগাছা থানা পুলিশ রাতে লাশ উদ্ধার করে থানায় এনেছে । জানা যায় , মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের গোলাই তাজপুর গ্রামের মৃত মোসলিম উদ্দিনের কণ্যা জোসনা বেগম (৩৩) পিত্রালয়ে ঘরের ধর্ণায় ফাঁসিতে ঝুলে আতœহত্যা করে । এলাকাবাসী সূত্রে জানা যায়, এক পুত্র সন্তানের জননী তালাকপ্রাপ্ত জোসনা একমাত্র পুত্র সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে পিত্রালয়ে বসবাস করে আসছিলেন। মুক্তাগাছা থানার এস আই কোহিনুর জানান , প্রাথমিক তদন্তে আতœহত্যার কারণ হিসাবে জানা যায় , জোসনা পেটের ব্যাথায় ভুগছিলেন । অর্থনৈতিক দৈন্যতার কারণে চিকিৎসা নিতে ব্যর্থ হন । অগত্যা ব্যাথা সইতে না পেয়ে আতœহত্যার পথ বেছে নেন তিনি । আজ মঙ্গলবার লাশ ময়না তদন্তে পাঠানোর জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ জানায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন