স্টাফ রিপোর্টার :দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন , বাংলাদেশের ৪৪৮ উপজেলায় দুর্নীতি সচেতনতায় মুক্তাগাছার মতো সাড়া পাইনা । সরকারের বিভিন্ন অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই । দুর্নীতি দমন কমিশনের সীমাবদ্ধতা আছে । এজন্য সবাইকে কাজ করতে হবে । নিজেদের জানতে হবে কোন অফিসের কি কাজ । তিনি আজ রবিবার মুক্তাগাছা আরকে হাইস্কুল প্রাঙ্গণে মুক্তাগাছা সনাক ,উপজেলা পরিষদ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত ২ দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে উপরোক্ত কথা বলেন । তিনি আরো বলেন, ইন্টারনেটের যুগে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে । আমাদের নতুন পথে চলতে হবে । মুক্তাগাছা উপজেলা সনাকের সভাপতি অধ্যক্ষ এখলাসুর রহমান জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মুক্তাগাছার এমপি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি , টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখায়রুজ্জামান , দুদক পরিচালক মেজর এমরানুল হক শাহ, দুদক পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা ) মো: মনিরুজ্জামান, ময়মনসিংহের এডিসি(সার্বিক) মো: আব্দুল আহাদ , ইউএনও মুক্তাগাছা বাবুল মিয়া , অধ্যক্ষ স্বপন কুমার দাস,অধ্যাপক আক্তারুজ্জামান ,মলিনা রাণী দত্ত , প্রভাষক মাহবুবুল আলম রতন প্রমুখ । আলোচনা সভার আগে মুক্তাগাছার শহরের গুরুত্বপূর্ণ সড়কে জাগ্রত বিবেক,দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই শ্লোগানের ব্যানারে একাটি র্যালী প্রদক্ষিণ করা হয়। মেলায় ৩৯টি স্টল অংশ নেয়।
photo
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
ময়মনসিংহে মুক্তাগাছায় দুদক কমিশনার

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন