মনোনেশ দাস : উত্তরবঙ্গ থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসের যাত্রী মুক্তাগাছার যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খুইয়েছেন মোবাইল সেট ও নগদ টাকা । আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিকে তাকে অচেতন অবস্থায় ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতলে। অজ্ঞান পার্টির শিকার এনামূল কবীর (৩৫)। বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার কৃষ্ণবাড়ি রামভদ্রপুর । মৃত হাবিবুর রহমানের পুত্র এনামূল খেরুয়াজানি ইউনিয়ন পরিষদের নিবন্ধন ফর্ম পূরণ কাজে সম্পৃক্ত ।
এনামুলের মামাত ভাই সাংবাদিক ইমরান কবীর জানান, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় তার বোনের বাড়ি থেকে মুক্তাগাছায় আসার উদ্দেশ্যে সকাল ১০টার দিকে উত্তরবঙ্গের একটি গাড়িতে উঠে । বেলা ১২টার দিকে ময়মনসিংহ টাউন হল মোড়ের ফাঁড়ি পুলিশের সোর্সের মাধ্যমে অচেতন হওয়ার খবর পেয়ে হাসপাতালে ভর্তি করেন । ইমরানের ধারণা , এনামুলের সঙ্গে মোবাইল সেটের পাশাপাশি নগদ ২/৩ হাজার টাকা ছিলো ।
অজ্ঞান পার্টির খপ্পরে মুক্তাগাছার যুবক
মনোনেশ দাস, মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা, ৩১ মার্চ
উত্তরবঙ্গ থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসের যাত্রী মুক্তাগাছার যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খুইয়েছেন মোবাইল সেট ও নগদ টাকা । আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিকে তাকে অচেতন অবস্থায় ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতলে। অজ্ঞান পার্টির শিকার এনামূল কবীর (৩৫)। বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার কৃষ্ণবাড়ি রামভদ্রপুর । মৃত হাবিবুর রহমানের পুত্র এনামূল খেরুয়াজানি ইউনিয়ন পরিষদের নিবন্ধন ফর্ম পূরণ কাজে সম্পৃক্ত ।
এনামুলের মামাত ভাই সাংবাদিক ইমরান কবীর জানান, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় তার বোনের বাড়ি থেকে মুক্তাগাছায় আসার উদ্দেশ্যে সকাল ১০টার দিকে উত্তরবঙ্গের একটি গাড়িতে উঠে । বেলা ১২টার দিকে ময়মনসিংহ টাউন হল মোড়ের ফাঁড়ি পুলিশের সোর্সের মাধ্যমে অচেতন হওয়ার খবর পেয়ে হাসপাতালে ভর্তি করেন । ইমরানের ধারণা , এনামুলের সঙ্গে মোবাইল সেটের পাশাপাশি নগদ ২/৩ হাজার টাকা ছিলো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন