photo

বুধবার, ১ এপ্রিল, ২০১৫

ময়মনসিংহে চৈত্রের গরমে বৃষ্টির শীতল পরশ


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কয়েকদিনের চৈত্রের তাপে শান্তির পরশ দিল হঠাত্ বৃষ্টি। আজ বুধবার সকাল ও বিকেলে বৃষ্টিতে তাপমাত্রা কমলো অনেকটাই। স্বস্তি পেলেন অতিষ্ঠ ময়মনসিংহসহ সারাদেশের মানুষ। আগামী কয়েকদিন মাঝে মাঝে এমন দমকা বৃষ্টি স্বস্তি দেবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈশাখের আগমনী বার্তা দিচ্ছে এই বৃষ্টি। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণে এ ধরনের দমকা বৃষ্টি অথবা বজ বাতাবরণ। এর প্রভাবে সপ্তাহজুড়ে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরামেও রয়েছে ভারি বৃষ্টির আশঙ্কা। তার প্রভাব পড়তে পারে ময়মনসিংহ রাজধানী ঢাকাসহ সারাদেশে। আজ বুধবার সকাল ও সন্ধ্যার বৃষ্টিতে অনেকেই ভিজে সিক্ত হয়েছেন। হঠাত্ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অনেক পথচারী। প্রস্তুতি না থাকায় অনেককে ভিজেই যেতে হয়েছে গন্তব্যে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এখন গুটি আমে সেচ দেয়ার সময়। কিন্তু বৃষ্টি হওয়ায় আর সেটা করতে হবে না। এই বৃষ্টি আম ও বোরো চাষের জন্য অনেক উপকার বয়ে আনবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন