photo

বুধবার, ৮ এপ্রিল, ২০১৫

মুক্তাগাছায় শিশুর নিমোনিয়া প্রতিরোধে সভা


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় শিশুর নিমোনিয়া প্রতিরোধে আজ বুধবার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশিদ । শিশুদের নিউমোক্কল নিমোনিয়া প্রতিরোধ ও পোলিওমুক্ত অবস্থা বজায় রাখার জন্য নিয়মিত টিকাদান কর্মসূচীতে পিসিভি টিকা ব্যবহারের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম, আব্দুল কাদের, আলী আমজাদ, রীনা পাল,মুস্তাফিজুর রহমান ,তাহমিনা আক্তার প্রমুখ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন