
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় দুই উপজেলার বৃহৎ অভ্যন্তরণীন ১২ কিলোমিটার সড়ক নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন প্রধান অতিথি মুক্তাগাছার এমপি সালঅহ্ উদ্দিন আহমেদ মুক্তি । শনিবার মুক্তাগাছা পৌরসভা ত্রি- মহোহনী নতুন বাজার জিটি ফুলবাড়িয়া উপজেলার মুহাম্মদ নগর জিটি ভায়া হাজী কাশেম আলী মহিলা কলেজ , শিববাড়ি এবং গরবাজাইল বাজার সড়ক উন্নয়ন কাজের এই সড়ক উদ্বাধন করা হয় ।
এছাড়াও এদিন প্রধান অতিথি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থাায়ী কমিটির সদস্য ও জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি এলজিইডির ময়মনসিংহ- টাংগাইল আরএন্ডএইচ (সমিতিঘর) মনতলা খোকশিয়া ভায়া জিন্নত মুন্সির বাড়ি সড়ক ৬শ১০- ১৫১০ মিটার সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন , ল্যাংড়া বাজার রামচন্দ্রপুর ৪শ’ ২০ মিটার সড়ক ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়র, পৌরসভার মেয়ার শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অসিত দেব, জাতীয় পার্টির মহাসচিব আনিছুর রহমান অতুন, জাতীয় পার্টি নেতা শামছুদ্দ্নি আহমেদ মাষ্টার, আতাউর রহমান লেলিন,বিটিভি জেলা প্রতিনিধি এএফএম সালাম ,ময়মনসিংহ সদর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনোনেশ দাস, মুক্তিযোদ্ধা জামালউদ্দিন মাষ্টার , ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন