photo

রবিবার, ২৮ মে, ২০১৭

মুক্তাগাছায় এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি মুক্তি


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় এতিমদের সঙ্গে ইফতার করলেন মুক্তাগাছার সাংসদ সালহ্ উদ্দিন আহমেদ মুক্তি । রবিবার রমজানের প্রথম দিনে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি দাওগাঁও ইউনিয়নের রসুলপুর জয়েনশাহী মাজার ওয়াক্ফ এস্টেট এতিমখানা আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করেন । ইফতার শুরুর অনেক আগেই মাহফিলস্থল মাজার প্রাঙ্গণে চলে আসেন এমপি মুক্তি। এরপর তিনি এতিমদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এমপি মুক্তি পরম মমতায় এতিমদের কাছে টেনে নেন। তাদের খোঁজ খবর নেন। তাদের কষ্টের কথা শুনেন। ছোট ছোট শিশুদের বুকে টেনে নিয়ে মুখে হাঁসি ফোটানোর চেষ্টা করেন এমপি । এতিমরাও এমপিকে কাছে পেয়ে আনন্দে উচ্ছসিত হয়ে পড়ে। তাদের চোখে-মুখে ছড়িয়ে পড়ে সেই আনন্দের ঝিলিক। এমপির সাথে ইফতার অনুষ্ঠানে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নায়ন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আখতার মোর্শেদ, ময়মনসিংহ সদর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনোনেশ দাস, জাতীয় পার্টির নেতা শামছুদ্দিন আহমেদ মাষ্টার, আতাউর রহমান লেলিন, হেফাজত ইসলাম নেতা মো: আকরাম, আব্দুর রশিদ সরকার, জসিমউদ্দিন মাষ্টার, মুক্তাগাছা সাংবাদিক ফোরাম আহবায়ক ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন