
স্টাফ রিপোর্টার : মুক্তাগাছার এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি বলেছেন, প্রতিটি মানুষের কাছে তার মা তুলনাহীনা ও অনন্যা। মাকে ভালোবাসা আর তার প্রতি হৃদয় নিংড়ানো শ্রদ্ধার বিষয়টি পবিত্র ধর্মগ্রন্থগুলোতে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামে মায়ের পদতলে সন্তানের বেহেশতের কথা বলা হয়েছে। অন্যান্য ধর্মেও মাতৃভক্তি আর তার প্রতি শ্রদ্ধাজ্ঞান সবার ওপরে স্থান দেওয়া হয়েছে। পবিত্র রমজান মাসে প্রত্যেককে মাকে ভালোবাসার আহবান জানান তিনি ।সোমবার মুক্তাগাছায় ইসলামী ব্যাংক আয়োজিত ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত শুদ্ধাচার কৌশল অর্জনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভঅষণে উপরোক্ত কথা বলেন তিনি ।
তিনি বলেন, মা মানেই নিশ্চয়তা, মা মানেই নিরাপত্তা, মা মানেই অস্তিত্ব, মা মানেই আশ্রয়, মা মানেই অন্ধকারে একবুক ভালোবাসা, স্নেহের অফুরান ভান্ডার। মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রিয়, আপনজন।
এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি আরো বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম মুসলিম দেশ। এ দেশের মানুষকে ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে ১৯৮৩ সালের মার্চের ৩০ তারিখ থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের কার্যক্রম পরিচালনা করছে। ঋণ বিতরণের ক্ষেত্রে আরও সতর্ক হতে এবং যোগ্য ব্যক্তিকেই ঋণ প্রদান করার জন্য তিনি ব্যাংক কর্মীদের প্রতি আহবান জানান।
ইসলামী ব্যাংক মুক্তাগাছা এসএমই আয়োজিত ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এএসএম জাকারিয়া হারুন, ইউএনও জুলকার নায়ন, ওসি আখতার মোর্শেদ প্রমুখ । আলোচক মাও: মুফীত মো: মতিউর রহমান । সভাপতিত্বে ব্যাংক ব্যবস্থাপক আবু সাঈদ মোহাম্মদ ইদ্রিস ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন