
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় মাদক, সন্ত্রাস, জঙ্গী বিরোধী মত বিনিময় সভা হয়েছে ।
মঙ্গলবার ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর উদ্যোগে উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদ নজরুল হোসেন, অধিনায়ক(পুলিশ সুপার)।
এপিবিএন অভ্যন্তরে সভায় বক্তব্য রাখেন, ০১ নং- দুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হোসেন মুন্সি, ০২ নং-বড়গ্রাম, মোঃ সিদ্দিকুর রহমান, ০৩ নং- তারাটি মোঃ মনিরুজ্জামান মনির, ০৪ নং-কুমারগাতা মোঃ আকবর আলী, ০৫ নং- বাঁশাটি ,মোঃ হাফিজুর রহমান মঞ্জু, ০৬ নং- মানকোন আ্যাডভোকেট এ কে এম আমিনুল ইসলাম, ০৭ নং- ঘোগাঁ, মোঃ কামরুজ্জামান (লেবু) এবং ০৯ নং- কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুমন চৌধুরী ।
সভায় প্রধান অতিথি , মুক্তাগাছায় কোন স্কুল পড়ুয়া ছাত্ররা এবং বেকার কোন লোক যাতে মাদকের দিকে ঝুকে না পড়ে সে দিকে সকলের প্রতি সু-দৃষ্টি কামনা করেন।
ইউপি চেয়ারম্যানগণ সকলেই একাত্নতা প্রকাশ করে বলেন,মুক্তাগাছা মাদক, সন্ত্রাস এবং জঙ্গী নির্মূল করতে সকলকে সহযোগীতা করতে এগিয়ে আসতে হবে ।করা যায়। তারা ব্যাটালিয়নের অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিমের সকল সদস্যকে অপরাধ মূলক বিভিন্ন তথ্য প্রদান করবেন মর্মে অঙ্গিকার ব্যক্ত করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন