
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় তুচ্ছ ঘটনায় এক শিশুকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে । নাক, মুখ ও চোখে মারাতœকভাবে পিটিয়ে জখমের শিকার ভূক্তভোগী শিশু মো: আলহাজ্বকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
গতকাল শুক্রবার দুপুরে মুক্তাগাছার শহরতলী নন্দিবাড়ি এলাকায় এ নির্মম ঘটনাটি ঘটিয়েছে আব্দুল হাই নামের এক পাষন্ড ।
হাসপাতালে ভর্তি এগার বছরের শিশু আলহাজ্ব অভিযোগ করে বলে, আব্দুল হাইয়ের পুত্র ওসমান আর আমি ছোটবেলা থেকেই বন্ধু । সেদিন ওসমান আর আমি আমাদের ঘরের পেছনে আম , কাঁঠালের পাতা সাজিয়ে দোকান দোকান খেলছিলাম ।
এসময় হাঠাৎই হাই এসে আমাকে ধরে তার ঘরে নিয়ে যায় । সেখানে আমার দুই হাত শরীরজুড়ে বেঁধে ফেলে । এরপর আমার , চোখে- মুখে উপর্যুপরী ঘুষাতে থাকে । একপর্যায়ে আমার গলা টিপে ধরে হত্যা চেষ্টা করে । ডাক- চিৎকারে প্রতিবেশি আবু তাহের ও তার স্ত্রী ছালমা এসে আমাকে উদ্ধার করে এবং স্থানীয় ছাইফুলের সহযোগীতায় হাসপাতালে এনে ভর্তি করান ।
হাসপাতালে শিশুটির মা জুলেখা বলেন, মানুষের বাড়িতে রান্না- বান্নার কাজ করি । আলহাজ্ব স্থানীয় আলাউদ্দিন প্রাইমারি স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো । অর্থাভাবে আর পড়াতে পারিনি । ঘটনার সময় বাড়িতে ছিলাম না । পরে এসে শুনেছি । আব্দুল হাই গত বছরও ২১ রোজার সময় আলহাজ্বকে ধরে নিয়ে মাটিতে আছাড় মারে । আছাড়ের যন্ত্রনায় ঘটনাস্থলেই সে পেচ্ছাব করে ফেলে । আব্দুল হাই প্রতিবেশিদের বলছে , তার পুত্র ওসমান আর আলহাজ্ব একসাথে খেলাধূলা করে বলেই তাকে মারা হয়েছে ।
মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এবিএম মো: শামছুজ্জামান জানান, শিশুটির আঘাতস্থলগুলিতে পরীক্ষা- নিরিক্ষা করা হচ্ছে । ডাক্তারদের গুরুত্বের সাথে চিকিৎসা সেবা দিতে নির্দেশনা দেয়া হয়েছে ।
এব্যপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, খোঁজ খবর নেয়া হচ্ছে । অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন