
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে ২ আর্মড পুলিশ ব্যটালিয়ন (এপিবিএন) । শনিবার এ অভিযান চরিচালনা করা হয় । ৪ পিস ইয়াবাসহ আটক যুবকের নাম বাবুল মিয়া । তার বাড়ি তারাটি ইউনিয়নের বিরাশে গ্রামে ।
অভিযানের নেতৃত্বদানকারি নাজনীন আকতার, সহকারি পুলিশ সুপার ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিমের অফিসার জানান , ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ০১ জনকে ০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তি বাবলু মিয়া(২৩), পিতা- মৃত ইব্রাহিম মোড়ল, সাং- পূর্ব বিরাশি, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন