photo

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

মুক্তাগাছায় দুলাখ টাকার হোরোইনসহ যুবক আটক


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় দুই লাখ টাকা মূল্যমানের হেরোইনসহ এক যুবককে আটক করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি টিম । আটক যুবকের নাম মো: সাজু মিয়া । তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খামারদুপনী গ্রামে । বুধবার রাতে মুক্তাগাছা থানাধীন এলাকা থেকে তাকে আটক করা হয় । অভিযান পরিচালনা করেন, ২এপিবিএন্ও অতিরিক্ত পুলিশ সুপার মীর মনির হোসেন । বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সংস্থাটির ওসি অপারেশন মো: কাইয়ুম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এব্যাপারে আটকের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা রুজু করা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন