
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় অস্বাস্থ্যকর ও ময়লা পরিবেশে বেকারী পন্য তৈরির ও অবৈধ অনুনোমোদিতভাবে জ্বালানী তৈল বিক্রির অপরাধে ২টি প্রতষ্ঠান কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট । এদিন গাঁজা সেবনের দায়ে এক মাদক সেবীকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডও দেয়া হয় ।
গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন, মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোঃ জুলকার নায়ন ।
অভিযান সংশ্লিষ্ট ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা , সিনিঃ সহকারি পুলিশ সুপার মোঃ আবুবকর সিদ্দিক জানান, ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিমের অফিসার ও ফোর্স নিয়ে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে নিউ মিনা বেকারীর মালিক রতন মল্লিক(৫০), পিতা- কেশব মল্লিক, সাং- কলেজ রোড, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে ৫০,০০০/- এবং জান্নাত এন্টারপ্রাইজ এর মালিক মোঃ সুরুজ্জামান(৪৫), পিতা- মোঃ আবুল, সাং- চৌরাঙ্গীমোড়, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে ১০,০০০/- জরিমানা করেন। তাছাড়া মোঃ জাহাঙ্গীর আলম(২৬), পিতা- মোঃ নুরুল ইসলাম, সাং- গড়াইকুটি, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে আটক করতঃ গাঁজা সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ০৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন