photo

বুধবার, ২৮ জুন, ২০১৭

অফিসার ইনচার্জ ওসি আখতার মোর্শেদ


স্টাফ রিপোর্টার : অফিসার ইনচার্জ ওসি আখতার মোর্শেদ ব্যক্তি জীবনে খুবই ভদ্র , বিনয়ী ,নিরহংকারি এবং দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সকলের কাছে পরিচিত । অনুকরনীয় অনুসরনীয় এই পুলিশ কর্মকর্তার জন্মস্থান বড়গুনা জেলার বেতাগী উপজেলার কাজিরাবাদ গ্রামে । ময়মনসিংহ বিভাগ এবং জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসির সন্মাননা পেয়েছেন । আইজিপি পদকপ্রাপ্ত এই কর্মকর্তা পারিবারিকভাবেও সফল স্বামী , সফল বাবা এবং বড়দের কাছে খুবই স্নেহের । আমার সাথে পরিচয় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ওসি হিসাবে । তার পূর্বতন কর্মস্থল ছিলো জেলার গৌরীপুর থানায় । সেখানে আমার কলিগ গৌরীপুর কলেজের শিক্ষক এবং ইত্তেফাক সংবাদদাতা শফিকুল ইসলাম মিন্টু আমাকে বলেছিলেন, আমাদের এখান থেকে বদলী হয়ে উনি যাচ্ছেন আপনাদের মুক্তাগাছায় । একজন ভালো অফিসার পেলেন আপনারা । বাস্তবে তাই দেখেছি । খুবই কর্মপরায়ণ । ক্লান্তিহীন ওসি হিসাবে দেখেছি উনাকে । মুক্তাগাছার ১০টি ইউনিয়ন এবং সোয়া শতবর্ষী প্রাচীন পৌরসভায় অসহায়দের পাশে দাঁড়াতে দেখেছি । অপরাধীদের মুর্তিমান আতঙ্ক হিসাবে দেখেছি । জ্বালাময়ী ভাষনে প্রকম্পিত হতে দেখেছি মুক্তাগাছার উন্নয়ন, আইন- শৃঙ্খলা রক্ষায় তেজদ্বীপ্ত দীকনির্দেশনা । শুধু নিজের অফিসিয়াল কর্মযজ্ঞেই সীমাবদ্ধ থাকতে দেখিনি । দেখেছি প্রতিবন্ধী সমাজের অবহেলিত সেই সব মানুষদের পাশে যাদের দেখলেই আমাদের মায়া হয় । আমরা চাই তিনি আরো বেশি করে আমাদের মুক্তাগাছার উন্নয়ন , আইনশৃঙ্খলা রক্ষায় জোড়ালো ভূমিকা নিয়ে এগিয়ে যান । যোগদানের পর বলেছিলেন, মুক্তাগাছায় যদি কোন জঙ্গি সরকার বিরোধী কেউ থেকে থাকো তবে, তোমরা এখান থেকে চলে যাও । সেই থেকে মুক্তাগাছা জঙ্গিমুক্ত । এক সাক্ষাতকারে ওসি আখতার মোর্শেদ বলেন, ভালো কাজের সমর্থন দেই । মন্দ কাজে নিরোতসাহিত করতে সকলকে এগিয়ে আসতে হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন