
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ- ৫ আসনের এমপি, জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি এবং তার স্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য বেগম জোসনারা মুক্তি দম্পতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁদের নির্বাচনী এলাকা মুক্তাগাছা উপজেলা ও সর্বস্তরের জনগন সহ সমগ্র ময়মনসিংহবাসী, তথা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক ঈদ শুভেচ্ছা বার্তায় জনপ্রতিনিধি এই দম্পতি বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বারতা।
ধনী,গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করেন মুক্তি দম্পতি। পবিত্র রমজান আমাদের যে সংযম ও ত্যাগের শিক্ষা দেয় তা যেন প্রতিটা মানুষের জীবনে প্রতিফলিত হয়। তারা সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন