photo

শুক্রবার, ২৩ জুন, ২০১৭

মুক্তাগাছায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশু কিশোর শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে (২৩ জুন)স্বপ্নকুড়ি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মুক্তাগাছা জমিদারবাড়ি রোড স্বপ্নকুড়ি স্কুলে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্বপ্নকুড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক দোবাশীষ ঘোষ বাপ্পীর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ । বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ সদর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনোনেশ দাস, বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল আলম, সালমান মটরস এর স্বত্বাধিকারী আরিফ রব্বানী, ব্রজগোপাল দাস, শিক্ষিকা শর্মিলা সাহা প্রমুখ । অনুষ্ঠানে ৩ শতাধিক প্রতিবন্ধী শিশু কিশোর অংশগ্রহণ করেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন