photo

শনিবার, ২৪ জুন, ২০১৭

মুক্তাগাছায় মুক্তি দম্পতির শাড়ি লুঙ্গি পেয়ে দরিদ্ররা খুশি


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় ঈদের আগেই ৫ সহস্রাধিক হত দরিদ্র নতুন শাড়ি লুঙ্গি হাতে পেয়েছেন। আজ শনিবার এর আগে আরো ২দিন মুক্তাগাছার সাংসদ সালাহউদ্দিন আহমেদ মুক্তি এবং তার স্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য বেগম জোসনারা মুক্তি দম্পতি ওইসব দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার নতুন শাড়ি- লুঙ্গি বিতরন করেন। এ সময় উপজেলা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন । সুবিধাবঞ্চিত হতদরিদ্ররা পেয়ে খুব খুশি। তন্মধ্যে কয়েকজন বলেন, ঈদে নতুন কাপড় পড়ার সুযোগ পেলাম। প্রতিবছর পোলা পাইনের লাইগা কাপড়- চোপড় কিনার পর নিজেগর লেইগ্গা কিনার সামর্থ থাকে না । এমপি মুক্তি দম্পতি জানান, ওইসব দরিদ্র পরিবারকে অল্প করে হলেও কিছু দিতে পেরেছি। এ জন্য আমি ও আমার পরিবার খুব আনন্দিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন