
ময়মনসিংহ প্রতিনিধি : কুয়েত ভিত্তিক বেসরকারী সংস্থা সোসাইটি ফর সোশ্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট, বাংলাদেশের (এসএসটিএস) উদ্যোগে ময়মনসিংহে ২৩৯ জন মহিলাকে প্রশিক্ষণ শেষে সনদপত্রসহ একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।
ময়মনসিংহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে রবিবার দুপুরে সেলাই মেশিন বিতরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসটিএস-এর সমাজকল্যাণ বিভাগের প্রধান ওয়ালিদ হামিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ময়মনসিংহ সদর উপজেলা চেয়াম্যান কামরুল ইসলাম ওয়ালিদ, ভাইস-চেয়ারম্যান খালেদা আতিক, এসএসটিএস-এর কর্মকর্তা আয়াজ আহমেদ, সাংবাদিক মো. নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, মুনসুর আলী আকন্দ, নূরে আলম সিদ্দিকী, তরিকুল আলম, জামাল উদ্দিন, সাংবাদিক আল এমরান প্রমূখ।
এসএসটিএস প্রান্তিক দরিদ্র, বিধবা, বেকার মহিলাদের জেলার কয়েকটি কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে তিনমাস প্রশিণ দেয়া হয়। ময়মনসিংহ জেলার সদর উপজলার খাগডহর কেন্দ্রে ১২০জন, চুরখাইয়ে ৩০জন, ফুলবাড়িয়ায় ৬০, মুক্তাগাছায় ২৯জনসহ মোট ২৩৯জন মহিলাকে প্রশিক্ষণ শেষে সনদপত্রসহ একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন