+ma+debash.jpg)
স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা উপজেলা পরিষদের উদ্যোগে আজ রবিবার (১১মে) বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে শহীদ হযরত আলী অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মর্জিনা আক্তার। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ এস এম জাকারিয়া হারুন। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, ডেন্টিষ্ট আইনুল হক প্রমুখ। সভায় উপজেলার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কয়েকশ মা অংশ নেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন