segrigation(1)...jpg)
মনোনেশ দাস :প্রকৃতিতে অনেক সময় প্রজাতিকূলে অদ্ভুত প্রকৃতির আকারের ও বর্ণের আবির্ভাব ঘটে । বিজ্ঞানীরা এই ধরনের পরিবর্তনের কারণ হিসাবে প্রজাতির জেনেটিক্যাল বৈশিষ্টে সেগ্রিগেশন (Segrigation) ) বা জ্বীনের ব্যতিক্রমধর্মী আচরণকে ফেনোটাইপ (Phenotype) দায়ী করেন । সাধারণত গবেষণাগারে কৃত্রিম উপায়ে উদ্ভাবিত ধান বা শষ্যাদিতে এ ধরণের সেগ্রিগেশন হরহামেশা দেখা যায় । কিন্তু প্রকৃতিতে এ ধরনের সেগ্রিগেশন খুবই বিরল । এ ধরনের এক বিরল উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের গোধাপাড়াস্থ সিদ্দিকের বাড়ির আঙ্গিণায় । ১৪ মে বুধবার বিকালে বাড়ির লোকজন এটি সনাক্ত করেন ।উদ্ভিদটি দেখতে অনেকটা ফোটা বাঁধাকপির মত । কিন্তু রং পুরোটা সবুজ নয় । নীল , লাল , খয়েরী ও সবুজের কম্বিনেশনে এ দৃষ্টিনন্দন উদ্ভিদটি সবার কৌতুহল কেড়েছে । এটি সর্বাঙ্গে উদ্ভিদ না উদ্ভিদপুষ্প তা উদ্ভিদ বিজ্ঞানী ছাড়া বলা কঠিন । কারণ পাতা দেখতে অনেকটা পুষ্পদল আকৃতির । উদ্ভিদটি থেকে দুর্গন্ধযুক্ত সুভাষ পাওয়া যায় । সেজন্য উদ্ভিদ বা পুষ্পটির উপর অগনিত মাছির আবির্ভাব দেখা যায় । মুক্তাগাছার প্রকৃতি বিজ্ঞানী মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, প্রায় সদৃশ অর্থাৎ বৈশিষ্টের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ এক ধরনের উদ্ভিদ এ অঞ্চলে পাওয়া যায় । উদ্ভিদটির নাম খারমান । খারমান কচু জাতীয় একটি উদ্ভিদ । বর্ষাকালে এর ফুল ফোঁটে । ফুলের রং তামাটে লাল । এর ফুলেও দুর্গন্ধযুক্ত সুভাষ ছড়ায় । এর দুর্গন্ধে প্রাণীর বিষ্ঠা এবং পচা মাংসের গন্ধের কম্বিনেশন রয়েছে । উল্লেখিত উদ্ভিদটি অথবা ফুলটির সাথে খারমান ফুলের রং ও আকারে রয়েছে বিরাট তফাৎ । তার মতে, এটি সম্ভবত খারমান উদ্ভিদের সেগ্রিগেটেট রুপ । এই অদ্ভুত উদ্ভিদটি এক নজর দেখার জন্য কৌতুহলী জনেরা দূর দূরান্ত থেকে এসে ভিড় করছেন ।
ছবি ক্যাপশণ , মুক্তাগাছা (ময়মনসিংহ) : অজানা এক উদ্ভিদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন