photo

বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

মুক্তাগাছায় ডেমক্রেসিওয়াচ সুজগের সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় সুশাসনের জন্য গণতন্ত্র (সুজগ) পিএডিজি প্রকল্পের আওতায় উপজেলা ক্যাপটা কমিটির উদ্যোগে পৃথক ভাবে বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে অর্ধ বার্ষিকী ও নাগরিক মৈত্রীর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। বিকালে ডেমক্রেসি ওয়াচের ট্রেনিং সেন্টারে ক্যাপটা কমিটির সভাপতি এড. মাহবুবুর রহমান বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার নিবেদিকা দেবী, টিআইবি-সনাক’র সহ-সভাপতি অধ্যাপক আইয়ুব খান, মলিনা রানী দত্ত, ডেমক্রেসিওয়াচের মুক্তাগাছার কো-অর্ডিনেটর আরিফ হাসান, প্রোগ্রাম অফিসার মোছাঃ ইসরাত জাহান, মোসফাকুস সালেহীন, লুৎফুন নাহার, আমজাদ হোসেন প্রমুখ। ছবি : মুক্তাগাছায় ডেমক্রেসিওয়াচের অর্ধ বার্ষিকী সভা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন