photo

রবিবার, ৪ মে, ২০১৪

মুক্তাগাছায় অজ্ঞাত রোগে পুরনো গাছ মরে যাচ্ছে


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা - ময়মনসিংহ , মুক্তাগাছা - জামালপুর , মুক্তাগাছা- ফুলবাড়িয়া , মুক্তাগাছা - জামালপুর সড়কে অজ্ঞাত রোগে প্রাচীণ গাছ মরে যাচ্ছে ।পুরনো এই গাছ রক্ষায় পরিবেশ রক্ষায় বন বিভাগ , সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডি বিভাগ কোন পদক্ষেপ নেয় না বলে অভিযোগ । অন্যদিকে নতুন সৃজিত সড়ক বনায়নের অনেক গাছ কেটে নিয়ে যাচ্ছে । মুক্তাগাছা - উত্তরবঙ্গ মহাসড়কের মুক্তাগাছা থেকে রসুলপর পর্যন্ত সড়কের মাঝারি গাছ কেটে নিয়ে যাচ্ছে চোরচক্র । এর আগে চোররা পুরনো অনেক গাছও কেটে নিয়ে যায় । এব্যাপরেও কোন পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট বিভাগের লোকজন। গাছ রক্ষায় সকলকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন এলাকাবাসী । ছবি : মুক্তাগাছা - উত্তরবঙ্গ সড়কে মড়ে যাচ্ছে পুরনো গাছ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন