স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার দিলুকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী মিলনায়তনে উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাবুল মিয়া।
এতে বাঁশাটী ইউপি চেয়ারম্যান মনজুর মুর্শেদ মজনু, বড়গ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ বাবুল, তাঁরাটী ইউপি চেয়ারম্যান মনির হোসেন, কুমারগাতা ইউপি চেয়ারম্যান, এ.কে. এম জাহাঙ্গীর হাসান, মানকোন ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল হক, ঘোগা ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান লেবু, দাওগাঁও ইউপি চেয়ারম্যান মো. মফিজ উদ্দিন সরকার, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তালূকদার, দুল্লা ইউপি চেয়ারম্যান হায়দার রেজা আনাম, সহকারী কমিশনার (ভূমি) মর্জিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহবুবুল আলম প্রমূখ বক্তব্য দেন।
এছাড়াও উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ সালাহ্ উদ্দিন কবির, শিক্ষা অফিসার ফয়জুননেছা বেগম, উপজেলা প্রকৌশলী সালেহ্ হাসান প্রামানিক, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. নায়েব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুল ইসলাম সিদ্দিকীসহ বিভিন্ন সরকারী বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রজেক্টরের মাধ্যমে বিদায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিগত পাঁচ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও তাদের সংক্ষিপ্ত জীবনী সেকান্দর বাদশাহ রনীর পরিচালনায় প্রদর্শিত হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন দন্ত প্রযুক্তিবিদ আইনুল হক।
উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ তার বিদায়ী বক্তব্যে বলেন, “জনগণ অনেক আশাআকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচিত করেছিল। তাদের সব চাওয়া পূরণ করতে পারিনি সত্য, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। সবার সহযোগিতায় এ উপজেলাকে একটি উল্লেখযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে পেরেছি এর জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই।”
তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যানদের আহ্বান জানান, “আপনারা এ উপজেলার উন্নয়নে আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন ঠিক সেভাবেই নবনির্বাচিত চেয়ারম্যানের প্রতিও তা অব্যাহত রাখবেন।”
photo
সোমবার, ৫ মে, ২০১৪
মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিদায় সংবর্ধনা

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন