photo

মঙ্গলবার, ৬ মে, ২০১৪

মুক্তাগাছায় প্রকাশ্যে বিক্রি আয়োডিন বিহীন লবণ


স্টাফ রিপোর্টার :মুক্তাগাছার হাট - বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে আয়োডিন বিহীন লবণ । সরকারীভাবে নিষিদ্ধ থাকলেও আইন প্রয়োগের অভাবে বাড়ছে মানুষের আয়োডিনের অভাব জনিত রোগব্যাধী । অভিযোগ রয়েছে , এক শ্রেণীর কালোবাজারী ব্যবসায়ী সংশ্লিষ্টদের ম্যানেজ করে মজুত ও বিক্রি করছে আয়োডিন বিহীন লবণ । বাজারে আয়োডিনযুক্ত লবনের দাম আয়োডিন বিহীন লবনের চাইতে অর্ধেক মূল্য থাকায় ক্রেতা সাধারণ দেদার কিনছে । অপরদিকে হোটেল রেস্তোরা ও বেকারীগুলোতে ব্যবহৃত হচ্ছে আয়োডিন বিহীন লবণ । চিকিৎসকরা জানান , খাদ্যে আয়োডিনের অভাব থাকায় গলগন্ড (ঘ্যাগ) রাতকানাসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে । সচেতন মহল সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন ও ভুক্তভোগীদের সচেতন করে তোলার আহবান জানান । ছবি ক্যাপশণ , মুক্তাগাছা : কালিবাড়ী বাজারে এভাবেই প্রকাশ্যে বিক্রি হচ্ছে আয়োডিন বিহীন লবণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন