
মনোনেশ দাস : বাংলাদেশে সর্বোচ্চ চাষ করা লিচু ফল জন্মে ময়মনসিংহে । এ জেলায় গ্রীষ্মের উন্নত জাতের রসালো লিচু ভোজন রসিকদের জিহবায় স্বাদ দীর্ঘ সময় ধরে রাখে ।
সরেজমিনে জেলার ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ভালুকা, ফুলবাড়ীয়া, ত্রিশাল, গফরগাঁও, হালুয়াঘাট, ফুলপুর, তারাকান্দা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ধোবাউড়া ও নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে , গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে লিচু ।
তন্মধ্যে দেশিয় ও চায়না-৩ জাতের লিচু বেশি লক্ষ করা গেছে ।
জেলা কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন, ময়মনসিংহে প্রচুর পরিমাণে লিচু উৎপন্ন হয় । লিচুর চাষ এবং ফলন দিন দিন বাড়ছে ।
ময়মনসিংহের বিভন্ন হাট- বাজারে ওঠা লিচু প্রকার ওআকার ভেদে ৮০ টাকা থেকে দেড়শ টাকা শ’ দরে বিক্রি হতে দেখা গেছে ।
ঐ বাজারগুলিতে আসছেন পাইকার । এখান থেকে লিচু কিনে নিয়ে তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন ।
ময়মনসিংহে প্রচুর পরিমাণে উৎপাদিত লিচু স্থানীয় চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকছে । ক্রেতা বিক্রেতারা বলছেন, এলিচু দেশের বাইরে রপ্তানির ব্যবস্থা করলে বৈদেশিক আয়ের একটি পথ খুলে যাবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন