photo

শনিবার, ২০ মে, ২০১৭

ময়মনসিংহে আনারসে সেগ্রিগেটেট রুপ


মনোনেশ দাস : ময়মনসিংহে বেশকিছু আনারসে জেনেটিক্যাল বৈশিষ্ট্য সেগ্রিগেশন ( Segrigation ) বা জ্বীনের ব্যতিক্রমধর্মী আচরণে ফেনোটাইপ ( Phenotype ) পরিবর্তিত হয়ে অদ্ভুত আকার ধারণ করেছে । প্রকৃতিতে আনারসের প্রজাতিকূলে অদ্ভুত আকার ও বর্ণের আবির্ভাবে এসব আনারস ফল দেখে মানুষও হতবাক হয়ে যাচ্ছে । গবেষণাগারে কৃত্রিম উপায়ে উদ্ভাবিত ফসল, ধান বা শষ্যাদিতে এ ধরণের সেগ্রিগেশন হরহামেশা দেখা গেলেও প্রকৃতিতে এ ধরনের সেগ্রিগেশন খুবই বিরল। ফেসবুকের বদৌলতে এসব বিরল আনারসের ছবিও ব্যাপক জনপ্রিয় পোস্ট হিসাবে স্থান পাচ্ছে । ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শুশুতি গ্রামের হাবিবুর রহমান ছাতা আকারের এক আনারসের ছবি পোস্ট দিয়েছেন । জেলার ভালুকা সংলগ্ন শ্রীপুরের একজন এবং মুক্তাগাছার পাশ্ববর্তী মধুপুরের আরেকজন বিরল আকারের আরও ২টি অদ্ভুত আকারের আনারসের ছবি পোস্ট দিয়েছেন । পোস্টকারীরা বলছেন, এসব আনারস দেখতে স্থানীয়া উৎসুক হয়ে ভিড় করছেন । ময়মনসিংহের প্রকৃতি বিজ্ঞানী মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, বাগানে রোপিত সামঞ্জস্যপূর্ণ দেখতেও এটি আনারস ফলের মত । তার মতে, এটি আনারসেরই সেগ্রিগেটেট রুপে প্রকাশ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন