
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় উপজেলা হাটবাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহন ও সংবর্ধণা অনুষ্ঠান হয়েছে । এউপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ।
শনিবার রাতে মুক্তাগাছা হাটবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে আটানি বাজারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তাগাছার সাংসদ , তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি ।
সংগঠনের সভাপতি আবুল হোসেন চেংগুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির নেতা আতাউর রহমান লেলিন, মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান পলাশ প্রমুখ ।
প্রধান অতিথি সালাহ্ উদ্দিন আহমেদ নব নির্বাচিত নেতৃবৃন্দদের ব্যবসায়ীদের সুখে দু:খে তাদের পাশে থাকার আহবান জানান ।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বনামধন্য শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন