photo

বুধবার, ২৪ মে, ২০১৭

মুক্তাগাছায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । বুধবার বিকালে রাম কিশোর উচ্চ বিদ্যালয় হলরুমে সংগঠনটির উদ্যোগে আলোচনা সভা হয় । ঐ সভায় সর্বসন্মতিক্রমে ইকবাল শাহজাহান সাজুকে আহবায়ক, মো: আবু সাঈদ সবুজ , মো: এরশাদুর রহমানকে যুগ্ন আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয় । আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য , মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক ও সাবেক এমপি খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লা । সংগঠনের সাবেক সভাপতি এসএম আবু সাঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু তাহের সরকার ছানা মিয়া, আঞ্চলিক সময় ইন্সস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আফম ইয়াহিয়া খান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন