photo

বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

মুক্তাগাছায় ফুলবাড়ীয়ায় গাঁজা সেবনে কারাদন্ড জরিমানা


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় ও ফুলবাড়ীয়ায় মোঃ কাইয়ুম, পুলিশ পরিদর্শক(নিঃ) এর নেতৃত্বে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিমের অফিসার ও ফোর্স নিয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, মুক্তাগাছা এর উপস্থিতিতে বিশেষ অভিযান চালিয়ে ০২ জনকে আটক করে। আটককৃত ব্যক্তি ০১। মোঃ রাসেল মিয়া (২৪), পিতা- মোঃ আঃ হাই, সাং- মুজাটি, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে গাঁজা সেবন ও নিজ হেফাজতে রাখার অপরাধে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ০২। অপু বসু (২৫), পিতা- শ্যমল বসু, সাং- ইশ্বরগ্রাম, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে গাঁজা সেবন ও নিজ হেফাজতে রাখার অপরাধে ০৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাছাড়া উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট, ফুলবাড়ীয়া এর উপস্থিতিতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ০৩ জনকে চন্দন মাছ মজুদ করিয়া রং করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অংকে সর্বমোট ১৩,০০০/-(তের হাজার) টাকা জরিমানা করেন। তাদের মধ্যে মোঃ সেলিম(২৫), পিতা- মোঃ আঃ সালাম, সাং- ফুলবাড়ীয়া বাজার, থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহকে ৫,০০০/-, আবু বক্কর সিদ্দিক (৪৫), পিতা- মুনসুর আলী, সাং- কুশমাইল কড়ইতলা, থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহকে ৫,০০০/- এবং রুহুল আমিন(২৩), পিতা- ইদ্রিস আলী, সাং- কুশমাইল কড়ইতলা, থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহকে ৩,০০০/- জরিমানা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন