photo

রবিবার, ২৫ জুন, ২০১৭

ময়মনসিংহে দুঃস্থদের মধ্যে এসপির ঈদের কাপড় বিতরণ


স্টাফ রিপোর্টার : ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ময়মনসিংহে অসহায়, গরীব ও দুঃস্থদের ঈদের কাপড় লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়েছে। রবিবার পুলিশ লাইন প্রাঙ্গণে ঈদ উপহার তুলে দেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম। এ সময় উপস্থিত মানুষরা আনন্দ প্রকাশ করে। এসপি বলেন, ঈদের আনন্দ কোনো বিশেষ শ্রেণির জন্য নয়। গরিব-ধনী সবাই যেন এই আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সে জন্যই সবাইকে উদ্যোগী হওয়া প্রয়োজন। আর এই তাগিদ থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন