photo

রবিবার, ২৫ জুন, ২০১৭

মুক্তাগাছায় রথযাত্রা


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব রবিবার (২৫ জুন) বেলা সাড়ে ১২টা থেকে শুরু হয় । এ উপলক্ষে মুক্তাগাছা ৫৬ প্রহর মাঠ মন্দির কমিটি নানা অনুষ্ঠানের আয়োজন করে । বিকালে অনুষ্ঠিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, ৫৬ প্রহর মাঠ কমিটির সভাপতি জ্ঞানেন্দ্র চন্দ্র পাল, সাধারণ সম্পাদক দোবশীষ ঘোষ বাপ্পী, শশিঙ্ক মোহন দে, বীরেন্দ্র চন্দ্র ছান্টু, ডেন্টিস্ট আইনাল হক প্রমুখ । শোভাযাত্রা ৫৬ প্রহর মাঠ থেকে কালিবাড়ি পুকুর পাড়, জমিদারবাড়ি রোড, কলেজ রোড হয়ে মহারাজারোড দরিচারআনি বাজার রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয় । ৫৬ প্রহর মাঠে সকালে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠানমালা। তন্মধ্যে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রভৃতি। ৩ জুলাই সোমবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। জানা যায়, দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন